শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ জুন, ২০২৩ ০৮:৪২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

    ‘‘তামাক নয়, খাদ্য ফলান’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বী, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক প্রমূখ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় তামাকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর