শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে কদমতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    পিরোজপুর প্রতিনিধি

    ১ জুন, ২০২৩ ০৫:৩০ পূর্বাহ্ন

    পিরোজপুরে কদমতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার (৩১ মে) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এপাই জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত মারুফ হোসেন (১৯) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকার মন্টু শেখের ছেলে।

    নিহতের ভাই মাহফুজ হোসেন জানান, মারুফ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা এলাকায় একটি ব্রিজের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। সেই ব্রিজের পাশেই একটি বাড়িতে নির্মাণ কাজের জন্য থাকা একটি রড সেই বিদ্যুৎতায়িত হয়ে মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মোঃ আরিফ হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। পিরোজপুর সদর থানার ওসি আবীর মোঃ হাসান জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর