শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাদ্রাসাছাত্র হত্যা মামলায় পিরোজপুরে চারজনের যাবজ্জীবন

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ মে, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ন

    মাদ্রাসাছাত্র হত্যা মামলায় পিরোজপুরে চারজনের যাবজ্জীবন

    পিরোজপুরে মাদ্রাসাছাত্র তানভীর আহসান সাকিব হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ মে) ২০২৩ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ মোঃ মহিদুজ্জামান এ রায় প্রদান করেন।

    দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, একই এলাকার সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ এবং বেল্লাল শেখ ।

    তানভীর আহসান সাকিব (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র ছিল। সাকিব স্থানীয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল।

    মামলার বাদী পক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট ফারুক সর্দার এই প্রতিবেদককে বলেন , ২০১৭ সালের ০৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় তানভীর আহসান সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় সে গুরুতর আহত হয়।  স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদানের সময় ঘটনার একদিন পর ৭ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    পরে নিহত সাবিকের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার তদন্তকারী কর্মকতা এস আই মোঃ সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালতে ২৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক অভিযুক্ত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস প্রদান করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর