শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৩০ মে, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    খুলনার পাইকগাছায় এক শারীরিক প্রতিবন্ধীকে (৩০) ধর্ষণের অভিযোগে একই এলাকার  লিটু মণ্ডল (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ২২ ধারা জবানবন্দি শেষে আজ সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, গত শুক্রবার সকাল ৮টার দিকে সুভাষ মণ্ডলের ছেলে লিটু মণ্ডল হাঁস খোঁজার নাম করে প্রতিবন্ধীর বাড়িতে যান। এ সময় তাঁদের বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন লিটু। ধর্ষণ করে কাউকে না বলার জন্য চাপ সৃষ্টি করেন। মেয়ের মা বাড়িতে এলে মেয়ে তাঁকে সব বলেন। পরে ধর্ষণের শিকার ওই মেয়ের ভাই বাদী হয়ে লিটু মণ্ডলের নামে ধর্ষণ মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক কপিলমুনি বাজারে সত্য ভান্ডার নামে এক মুদি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

    পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে লিটু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধীকে আজ সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্দি শেষে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। আটক লিটু মণ্ডলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ মে, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন