শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ মে, ২০২৩ ০৯:১৮ পূর্বাহ্ন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

    পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইয়ান হাসান খান নামে কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ ইদুরকানীর মিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা যায়, নিহত ইয়ান হাসান খান (১৫) উপজেলার টগড়া গ্রামের কামাল খানের ছেলে। সাথে থাকা দুই সহযোগী মো. হাফিজুর রহমান ও জিহাদ শেখ জানান, আমরা ডাবের ব্যবসা করি। প্রতিদিনের মত আজকে মিলবাড়ীর মো. সিদ্দিক হাওলাদারের বাড়িতে ডাব ক্রয় করতে ঢোকার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইয়ান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ রায় মৃত ঘোষণা করেন। ইয়ান হাসান খান টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।


    ইদুরকানী পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো. ইসলাম জানান, দক্ষিণ ইদুরকানী ২৪০ ভোল্ট পল্লী বিদ্যুৎ লাইনের তার কিভাবে ছিঁড়ে পড়ে গেছে জানা নেই। তবে দুর্ঘটনার পরে আমাদের কাছে দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করলে তাৎক্ষণিক লাইন বন্ধ করে দেই।

    ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর