শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে নারীসহ ২ জনের রহস্যজনক মৃত্যু, দুটি মামলা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ মে, ২০২৩ ০৯:১৯ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে নারীসহ ২ জনের রহস্যজনক মৃত্যু, দুটি মামলা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নারী সহ ২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত নূর হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৬০) ও একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইজার আলীর স্ত্রী আসমা বেগম (৫০)। রোববার দুপুরে পুলিশ লাশ দুটি উদ্ধার জেলা সদর হাসপাতালের পাঠিয়েছে।

    গোবিন্দগঞ্জ থানার এসআই সুজন কবির জানান, মানসিক রোগে আক্রান্ত রফিকুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ দেখে সন্দেহ হলে আত্মহত্যা সম্পর্কে  নিশ্চিত হওয়ার জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

    অপরদিকে এসআই অনিমেষ জানান, আসমা বেগম নামের অপর এক নারী পেটের ব্যাথা সহ্য করতে না পেরে ইঁদুর মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। এই লাশের বগুড়া হাসপাতালের মর্গে ময়না তদন্ত করা হয়েছে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার আলী জানান, থানায় দু’টি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর