মধুমাসে মধুময় রসালো ফল দিয়ে এইচডিটি ও বাবুই সমাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা, পিরোজপুর এর শিশুদের ও স্বেচ্ছাসেবকদের নিয়ে রবিবার ফলাহার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমার্ধে শিশুদের নিয়ে ফল নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এর পরে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব মোঃ ইকবাল কবির, বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, সরকারি শিশু পরিবার পিরোজপুর এর উপ তত্বাবধায়ক জনাব শাবানা খানম, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান এর পরিলনায় এইচডিটির পরিচলক মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুই সভাপতি অমিত বিশ্বাস, মশিউর শান্ত, নাইম,রনি প্রমুখ। সার্বিক নির্দেশনায় ছিলেন মোঃ নাসির উদ্দিন হাওলাদার।