শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তরুণদের হাতেই রচিত হবে স্মার্ট বাংলাদেশ : আইসিটি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২৩ ০৯:৪৯ পূর্বাহ্ন

     তরুণদের হাতেই রচিত হবে স্মার্ট বাংলাদেশ : আইসিটি প্রতিমন্ত্রী

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন উদ্ভাবনী বুদ্ধিমত্তা সম্পন্ন ও ‘সমস্যা সমাধানকারী’ তরুণদের হাতেই রচিত হবে স্মার্ট বাংলাদেশ।  এজন্য এরই মধ্যে সরকার সবার জন্য সুলভ ও সহজলভ্য করেছে ইন্টারনেট।

    শুধুমাত্র শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদে “স্মার্ট জাতি ও স্মার্ট নাগরিক” তৈরিতে বাংলাদেশ ব্যান্ড ফোরাম মার্কেটিংয়ের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।

    পলক ইন্টারনেটের  এই শক্তি ব্যবহার করেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্রমেই সঙ্কটময় হয়ে ওঠা মার্কেটিং-এ পণ্যই যথেষ্ট নয় উল্লেখ করে ‘কান্ট্রি ব্র্যান্ডিং’ এর বিষয়ে তরুণ উদ্যোক্তাদের  প্রতি আহ্বান জানান ।

    এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রতিষ্ঠাতা হারমাওয়ান কেরতাজায়ার উপস্থাপনার সূত্র ধরে প্রতিমন্ত্রী বলেন, সেরা হওয়ার দরকার নেই। সবার থেকে আলাদা হতে হবে; যেমনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্ত থেকে কেন্দ্রে উন্নয়ন যাত্রা করেছেন।    

    বক্তব্যে পলক জানান, দেশের ৫ সফটওয়্যার প্রকৌশলীর তৈরি সুরক্ষা অ্যাপ এরই মধ্যে ৫মিলিয়ন ডাউনলোড হয়েছে। ১৫০ মিলিয়ন মানুষকে সেবা দেয়া হয়েছে।  

    স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে উপস্থিত তরুণদের ব্যবসায় ধারণা জমা দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, স্মার্ট জনবল গড়ে তুলতে এবারের বাজেটে বিশেষ সুযোগ রাখা হচ্ছে।  

    এর আগে অনলাইনে সংযুক্ত হয়ে বাজারজাত করণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে একটি দীর্ঘ উপস্থাপনা তুলে ধরেন আধুনিক মার্কেটিং এর জনক প্রফেসর ফিলিপ কটলার।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের সভাপতি ড. সৈয়দ ফরহাত আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান। এসময় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ান দূতাবাসের কাউন্সিলর  রাধেন ওসমান ইফেন্দি এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সভাপতি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর