শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওআইসি মহাসচিব পাঁচ দিনের সফরে ঢাকায়

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২৩ ০৫:৩৩ পূর্বাহ্ন

    ওআইসি মহাসচিব পাঁচ দিনের সফরে ঢাকায়

    ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বাংলাদেশে পাঁচ দিনের সফরে আজ ঢাকায় পৌঁছেছেন।
    ওআইসি মহাসচিব বাংলাদেশে সফরকালে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    হিসেন ব্রাহিম তাহা ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) আচার্য হিসাবে এ বিশ্ববিদ্যালয়ের ৩৫তম কনভোকেশনে অংশ গ্রহণ করবেন। আগামী ৩০ মে আইইউটি’র ক্যম্পাসে কনভোকেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও ওআইসি মহাসচিব তাঁর এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

    ওআইসি মহাসিচিব শনিবার ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৮ মে, ২০২৩ ০৫:৩৩ পূর্বাহ্ন