শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে শিশু বায়েজিদ হত্যাকারীদের মূলহোতা সেরেকুল গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ মে, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে শিশু বায়েজিদ হত্যাকারীদের মূলহোতা সেরেকুল গ্রেফতার

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালু খোলা গ্রামে চাঞ্চল্যকর চার বছরের শিশু আব্দুল্লাহ বায়েজিদ এর হত্যা মামলার মূলহোতাখ্যাত  সেরেকুল ইসলাম কে অবশেষে বগুড়া থেকে ২৬ মে শুক্রবার ভোরে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পলাশবাড়ী থানা পুলিশ।

    বালুখোলা গ্রামের বাসিন্দা সেরেকুল ইসলাম কে গ্রেফতারের মধ্য দিয়ে শিশু আব্দুল্লাহ বায়েজিদ এর হত্যা মামলার সকল আসামীকে গ্রেফতার করলো পলাশবাড়ী থানা পুলিশ। স্থানীয় জনসাধারণ ও জাতীয় সংসদ সদস্যের সামনে দেওয়া পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা'র করা ওদা অনুযায়ী থানা পুলিশ উক্ত হত্যা মামলার সকল আসামীকে জেল হাজতে প্রেরণ করায় থানা ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয় জনসাধারণ,জনপ্রতিনিধি ও শিশু আব্দুল্লাহ বায়োজিদ এর শোকাহত পরিবার। তারা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্ত  মুলক শাস্তির দাবী জানান।

    সেরেকুল ইসলাম কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা।

    উল্লেখ্য,গত ৮ মে বাড়ীর সামনে খেলা করতে গিয়ে বালুখোলা গ্রামের সৌদী প্রবাসীর ৪ বছরের শিশু পুত্র আব্দুল্লাহ বায়েজিদ নিখোঁজ হয়। এরপর ১৩ মে সন্ধ্যায় বালুখোলা গ্রামের ধান ক্ষেত হতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে এ মামলায় মোট দশ জন কে গ্রেফতার করেছে পুলিশ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ মে, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন