শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিশ্ব নেতারাও শেখ হাসিনাকে বয়কট করেছে: দুলু

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ মে, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ন

    বিশ্ব নেতারাও শেখ হাসিনাকে বয়কট করেছে: দুলু

    বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, দেশের জনগণের পাশাপাশি বিশ্ব নেতারাও শেখ হাসিনাকে বয়কট করেছে। কোন সরকারের আমলে বর্হিবিশ্বের নিষেধাজ্ঞা হয় নাই, আওয়ামী লীগের আমলে তা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলার আহবান জানালেও শেখ হাসিনা খেলতে চায় না। তিনি বুঝতে পেরেছেন তাদের পতন অনিবার্য।

    পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, অতএব আপনারা নিরপে থাকেন। আর যদি রাজনীতি করতে হয়, তাহলে পুলিশের পোশাক খুলে রাজনীতি করেন, আপত্তি নাই। মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়।

    শুক্রবার (২৬ মে) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

    ফুলছড়ি উপজেলা বিএনপির আহŸায়ক সাদেকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের স ালনায় কাউন্সিলের প্রথম অধিবেশনে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির ফুলছড়পতি ফারুক আলম সরকার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন চয়ন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, কামরুজ্জামান সোহাগ খান, নাজমুল ইসলাম নয়ন, সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক শফিউল করিম দোলন। বিকেলে দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের নির্বাচনে কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর