শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন আরিফুজ্জামান

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ মে, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    পিরোজপুরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন আরিফুজ্জামান

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ পিরোজপুর জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আরিফুজ্জামান।

    তিনি ইন্দুরকানী উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিগত বছরগুলোতেও তিনি একাধিকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

    মোঃ আরিফুজ্জামান শিক্ষাজীবনে দেশের অন্যতম সেরা কলেজ নটরডেমের ছাত্র ছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এই শিক্ষক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ কার্যক্রমে সফলতার স্বাক্ষর রাখেন। এরই ধারাবাহিকতায় পেশাগত জীবনে তিনি বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের পরে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি বিজ্ঞান ক্লাব পরিচালনা করে আসছেন।

    এছাড়াও শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির চর্চার প্রসারে তিনি বর্তমান প্রতিষ্ঠানে একটি বিতর্ক ক্লাবও প্রতিষ্ঠা করেছেন। পেশাগত জীবনে তিনি বর্তমানে নতুন কারিকুলাম বিস্তরণ-২০২২ এর গণিত বিষয়ের মাস্টার ট্রেইনার এর দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও পূর্বে তিনি সেসিপ এর গণিতের মাস্টার ট্রেইনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাধ্যমিক পর্যায়ের গণিত বিষয়ের বিভিন্ন সময়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, সৃজনশীল প্রশ্নপত্র তৈরী, প্রশিক্ষণসহ অন্যান্য বহু প্রশিক্ষণে তিনি সফলতার সাথে অংশগ্রহণ করেছেন।
    শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর