শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে শামসুল হক ফকিরের স্মরণসভা ও দোয়া মাহফিল

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ মে, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন

    পিরোজপুরে শামসুল হক ফকিরের স্মরণসভা ও দোয়া মাহফিল

    প্রবীন আইনজীবী মরহুম শামসুল হক ফকিরের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ মে  বিকেলে পিরোজপুর শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৈনিক তথ্য দর্পণ এবং দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সাংবাদিক ও কর্মচারীদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক তথ্য দর্পন পত্রিকার প্রকাশক শফিউল হক মিঠু এবং দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সম্পাদক জহিরুল হক টিটু মরহুম শামসুল হক ফকির এর ছেলে। এ স্মরণসভায় আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এ সময় শামসুল হক এর স্মৃতিচারণ করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, এন.এস.আইর যুগ্ম পরিচালক আব্দুল কাদের মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক কাওসারী, মুফতি আব্দুল গফ্ফার কাশেমী, মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লি। দোয়া পরিচালনা করেন, হযরত মাওলানা মুফতি শায়খ মুজিবুর রহমান। স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    তিনি দীর্ঘদিন বার্ধ্যকজনিত কারণে অসুস্থ্য থাকার পর গত ৪ এপ্রিল পিরোজপুর শহরের উকিলপাড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে পিরোজপুরে আইন পেশায় নিয়োজিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর