শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানীতে ৮ কেজি গাঁজা সহ প্রাইভেটকার জব্দ; আটক- ২

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ মে, ২০২৩ ০৭:০৮ অপরাহ্ন

    ইন্দুরকানীতে ৮ কেজি গাঁজা সহ প্রাইভেটকার জব্দ; আটক- ২

    পিরোজপুরে ইন্দুরকানীতে ৮ কেজি গাঁজা ও প্রাইভেট কার সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার টগড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়। কুমিল্লা থেকে গাঁজার ৪টি প্যাকেট নিয়ে ইন্দুরকানীর বালিপাড়ায় যাচ্ছিল গাড়িটি। তবে এ সময় গাড়িতে থাকা আসগর আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়।

    আটককৃত গাড়ির চালক বগুড়া জেলার গাবতলী উপজেলার দরগাতলী গ্রামের তাপসের এর ছেলে হানিফ এবং গাঁজার বাহক মহসিন ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, তার নেতৃত্বে নিয়মিত টহলের সময় পিরোজপুর প্রান্ত থেকে আসা একটি প্রাইভেটকারে রাত আড়াইটার দিকে তল্লাশি চালিয়ে এর মধ্য থেকে ৪টি প্যাকেটে মোড়ানো ৮কেজি গাঁজা সহ গাড়ির চালক হানিফ এবং গাঁজার বাহক মহসিনকে আটক করেন তারা। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর