শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৬ মে, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

    গাইবান্ধা সদর উপজেলার রহমতপুর এম.এম উচ্চ বিদ্যালয় ও রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রহমতপুর এম.এম উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

    রহমতপুর এম.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. আহসানুল করিম লাছুর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ স¤পাদক আব্দুল্যা আল মামুন, রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদা পারুল, প্রধান শিক্ষক রুহুল আমিন সরকার, বাদল চন্দ্র বর্মণ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শাহরিয়াল এইচ বাপ্পি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান সরকার, কলেজ ছাত্রলীগের সাধারণ স¤পাদক কামাল হোসেন প্রমুখ।

    প্রধান অতিথি হুইপ গিনি বলেন, সন্তানদের পড়াশোনায় শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলে চলবেনা। অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বেশী বেশী যতœশীল হতে হবে। তিনি বলেন, আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা-চেতনা, পরামর্শ নিয়ে বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট থাকবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর