শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • না‌জিরপু‌রে ৬ নং ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ মে, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ন

    না‌জিরপু‌রে ৬ নং ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী

    পি‌রোজপু‌রের না‌জিরপুরে চেয়ারম্যান পদে ০৬ নং সদর না‌জিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রা‌সেল সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

    ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৪ শত ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামীলীগের ম‌নো‌নিত নৌকা মার্কার প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব তানভীর হাসান ডা‌লিম পেয়েছেন ৪ হাজার ৫ শত ২৪ ভোট। আরিফুর রহমান খান টুবুল স্বতন্ত্র (চশমা) ৪ শত ১৪, ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ ম‌নো‌নিত প্রার্থী মুফতী মোঃ এযায খান ( হাতপাখা) ৪ শত ৯১, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সিকদার ( মোটর সাই‌কেল) ৭৪।

    বৃহস্প‌তিবার (২৫ মে ) ২০২৩ সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরু থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বে‌শি দেখা  যায় যা প্রায় ৪০% গ্রহন হ‌য়ে‌ছে দুই কে‌ন্দ্রে সকাল থে‌কে উপ‌স্থি‌তি কম থাক‌লেও তা বি‌কেল দি‌কে ৬৫% গ্রহন হ‌য়ে‌ছে । তবে কোনও কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

    নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ম‌নোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ১৬ হাজার ৮ শত ৪৫ জন ভোটার যার ম‌ধ্যে ৮ হাজার ৪ শত ৫৬ পুরুষ, এবং ৮ হাজার ৩ শত ৮৯ মহিলা ০৯ টি ভোট কে‌ন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

    উল্লেখ্য, না‌জিরপুর উপ‌জেলা চেয়ারম‌্যান মাস্টার অমূল‌্য রঞ্জন হালদার মৃত‌্যুবরণ করায় সদর ইউ‌পি চেয়ারম‌্যান মোশা‌রেফ হো‌সেন খান বিনা প্রতিদ্ব‌ন্দিতায় উপ‌জেলা চেয়ারম‌্যান নির্বা‌চিত হওয়ার কার‌নে চেয়ারম্যান পদ‌টি শূন‌্য হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর