শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বুয়েটের স্নাতক ভর্তির প্রাক–নির্বাচনীর ফল প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

    বুয়েটের স্নাতক ভর্তির প্রাক–নির্বাচনীর ফল প্রকাশ

    বিজনেস আওয়ার ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী (প্রথম ধাপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

    সোমবার (২২ মে) রাতে বুয়েটের ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। আগামী ১০ জুন মূল ভর্তি পরীক্ষা বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

    ফলাফলে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে প্রতি শিফটের ৩০০০তম পর্যন্ত যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তারাই শুধু চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

    মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী ৩ জুন সকাল ৯টার পর থেকে বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

    অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) Option Form পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। মূল পরীক্ষা আগামী ১০ জুন সকাল ১০টায় শুরু হবে।

    এর আগে গত শনিবার বুয়েট ক্যাস্পাসে দুই শিফটের শিফট-০১ ‘ক’ ও ‘খ’ গ্রুপ সকাল ১০টা থেকে সকাল ১১টা এবং শিফট-০২ ‘ক’ ও ‘খ’ গ্রুপ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। জানা গেছে, আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৮ হাজার ২২৫ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

    এর মধ্যে ছাত্র ১২ হাজার ৭৭৪ জন এবং ছাত্রী ৫ হাজার ৪৫১ জন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৯ হাজার ১১৩ এবং দ্বিতীয় শিফটে ৯ হাজার ১১২ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৫ মে, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন