শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উল্লাপাড়ায় ভ্যানের ওপর বাস উল্টে ৪ যাত্রী নিহত, আহত ১০

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০২:২১ অপরাহ্ন

    উল্লাপাড়ায় ভ্যানের ওপর বাস উল্টে ৪ যাত্রী নিহত, আহত ১০
    উল্টেপড়া বাস

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাস উল্টে ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে  নারীসহ ওই ভ্যানের চার যাত্রী নিহত হন। আহত হয়েছে আরও ১০ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের গোজা সেতু এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই ভ্যানের চারজন যাত্রীর মৃত্যু হয়। এসময় বাসের চালক ও সহযোগী দ্রুত পালিয়ে যায়।

    ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা ও ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০২:২১ অপরাহ্ন