শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    গাইবান্ধায় বিএনপির ৬ নেতা কারাগারে

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ মে, ২০২৩ ০৯:৪০ অপরাহ্ন

    গাইবান্ধায় বিএনপির ৬ নেতা কারাগারে

    ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গাইবান্ধায় বিএনপির ৬ নেতাকর্মীকে বুধবার আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা পৌরসভার পলাশপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক (৩৩), ফকিরপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে সদর থানা ছাত্রদলের আহŸায়ক মো. ইমাম হাসান আলাল (৩০) ও তার সহদর ভাই জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩), একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ স¤পাদক মো. মিরাজুজ্জামান রবিন (৩০, ডিবি রোড শাপলাপাড়া গ্রামের মৃত খায়রুল এনামের ছেলে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন (৪৫), পুরাতন বাজার এলাকার বাসিন্দা এসএম হুনান হক্কানির ছেলে যুবনেতা মো. কেনান হক্কানি (২৮)।

    মামলা সূত্রে জানা যায়, ডিজিটাল প্লাটফর্মে পোস্ট করা ভিডিওতে উল্লেখিত ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে প্রোপাগান্ডা, রাষ্ট্রের ভাবমূর্তি-সুনাম ক্ষুন্নসহ অপপ্রচার, ধর্মীয় মূল্যবোধ ও অনুভ‚তিতে আঘাত, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলাটি দায়ের করা হয়।

    উল্লেখ্য; সোমবার ভোর রাতে তাদের নিজ নিজ বাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম আজম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর