শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেছারাবাদে নিয়োগের আগেই ফল প্রকাশ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ মে, ২০২৩ ১২:০২ অপরাহ্ন

    নেছারাবাদে নিয়োগের আগেই ফল প্রকাশ

    পিরোজপুরের নেছারাবাদের দূর্গাকাঠী সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগ পরিক্ষার ২৩ ঘন্টা আগেই ফেসবুক পোস্টে দেয়া ফলাফলই প্রকাশ করেছে নিয়োগ বোর্ড।

    বিদ্যালয়টির সাবেক সভাপতি আক্তার হোসাইন মিলন তার ফেসবুক আইডিতে ২১ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছবি ও নিয়োগ বিজ্ঞপ্তির ছবি দিয়ে নৈশ প্রহরী পদে অনিমেষ খরাতি, আয়া পদে সুমা মুন্সি, অফিস সহায়ক পদে মিল্টন মজুমদার নিয়োগ পেতে প্রধান শিক্ষকের সাথে ১৮/২০ লক্ষ টাকা লেনদেন করেছে উল্লেখ করে পোস্ট দেন।

    সরজমিনে গত ২২মে সকাল এগারোটায় নিয়োগ পরিক্ষা কার্যক্রম শুরু করে বিকাল সাড়ে পাঁচটায় চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন বিদ্যালয়টির সভাপতি ও সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান হুমায়ুন বেপারী। নৈশ প্রহরী পদে নিয়োগ বিধি অনুযায়ী কোরাম না হওয়ায় এই পদে নিয়োগ স্থগিত করে বাকি অফিস সহায়ক ও আয়া পদে ফেসবুক পোস্টে পূর্ব ঘোষিত মিল্টন ও সুমা মুন্সির নাম ঘোষনা করা হয়।

    ফলাফল ঘোষনার সময় বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন বেপারী বলেন, বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য কেউ উপস্থিত ছিলেন না। ডিজি মহোদয়ের প্রতিনিধি, ইউএনও স্যারের প্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তা নিয়োগ বোর্ডে থেকে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। লিখিত পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয়নি। লিখিত ও মৌখিক পরিক্ষা শেষে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়েছে। ২৩ ঘন্টা আগে ফেসবুক পোস্টে টাকার বিনিময় উক্ত নিয়োগ চুড়ান্তের যে অভিযোগ করা হয়েছে সেটাই এখানে বাস্তবায়ন করা হয়েছে প্রশ্নে তিনি আগত নিয়োগ বোর্ডের সদস্যরা সচ্ছ ভাবে নিয়োগ দিয়েছে বলে জানান।

    ডিজির প্রতিনিধি বলেন, পরিক্ষার মাধ্যমে নিয়োগ পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। পরিক্ষার আগেই ফেসবুক পোস্টে ঘোষিত ফলাফলের সাথে মিলেগেলে আমাদের কিছু করার নাই।

    মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমরা ফেসবুকে দেখিনি। পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি বলেন, নৈশ প্রহরী পদে পরিক্ষায় অনিয়ম পাওয়ায় নৈশ প্রহারী পদের নিয়োগ স্থগিত করা হয়েছে।

    এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন কে বারবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর