শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাব নির্বাচনে তসলিমের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম জয়ী

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ ডিসেম্বর, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ন

    হাব নির্বাচনে তসলিমের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম জয়ী
    হাবের নবনির্বাচিত নেতারা

    হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দ্বিবার্ষিক নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান এম শাহাদাত হোসাইন তসলিম।

    রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান খন্দকার শামসুল আলম ফলাফল ঘোষণা করেন।

    বিজয়ী সভাপতি তসলিম ভোট পেয়েছেন ৬৫০। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্যানেল প্রধান আবদুস ছোবহান ভূঁইয়া পেয়েছেন ৭৯ ভোট। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে একই প্যানেল থেকে ২৭ জন কেন্দ্রীয় সদস্য ও ১৩ জন ঢাকা আঞ্চলিক কমিটির সদস্য এবং চট্টগ্রামের আঞ্চলিক কমিটিতে ৭ জন নির্বাচিত হয়েছেন। এর আগে সিলেট আঞ্চলিক কমিটিতে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিজয়ী নেতারা পরবর্তীতে তাদের মহাসচিব নির্বাচিত করবেন।

    নব নির্বাচিত সভাপতি শাহাদাত হোসাইন বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। সততার সঙ্গে দায়িত্ব পালন করে আমি তাদের আস্থার প্রতিদান দেবো। সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার পাশাপাশি হজযাত্রীদের কল্যাণ এবং এজেন্সির সুখে-দুঃখে পাশে থাকবো।

    করোনায় আর্থিক সঙ্কট দূরীকরণে হজ এজেন্সি মালিকদের সরকারি প্রণোদনা ব্যবস্থার সহযোগিতা, এজেন্সিদের জামানত থেকে দশ লাখ টাকা করে অর্থযোগান, করোনায় ক্ষতিগ্রস্ত এজেন্সিদের সরকারি রাজস্ব বাবদ ৫ কোটি টাকা মওকুফ, বিশেষ করে এজেন্সি মালিক মৃত্যুবরণ করলে তাদের উত্তরাধিকারীদের তিন লাখ টাকা প্রদানে সিদ্ধান্তসহ নানা ইতিবাচক কাজকর্মের কারণে ভোটাররা এবার হাব সম্মিলিত ফোরামের প্যানেলকে নির্বাচিত করেছেন বলেও জানান হাবের নতুন সভাপতি।     

    হাবের দ্বিবার্ষিক নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনু‌ষ্ঠিত হয়। একই সময়ে চট্টগ্রাম-সিলেটেও নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে মোট ৭২৮ জন ভোটার ভোট দেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৪ জন।

    নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। হাব’র বর্তমান সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বাধীন হাব সম্মিলিত ফোরাম এবং হাবের সাবেক সভাপতি আবদুস সোবহান ভূঁইয়ার নেতৃত্বাধীন হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট।নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সকালে আবদুস সোবহান ভূঁইয়ার নেতৃত্বাধীন হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর