শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি উজ্জল অনুপ্রেরণা: জিএম কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২৩ ০২:১৫ অপরাহ্ন

    অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি উজ্জল অনুপ্রেরণা: জিএম কাদের

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান দেশবাসীকে অভিনন্দন জানান।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অত্যাচার,  অবিচার ও শোষণের বিরুদ্ধে দ্রোহের মূর্ত প্রতীক হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আজীবন সাহস যোগাবে বিদ্রোহী কবি। অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি আমাদের উজ্জল অনুপ্রেরণা।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান  গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ,  সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা বিশ্বকে আজীবন পথ   দেখাবে।

    জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম এর কবিতা,  গান,  প্রবন্ধ,  নাটক ও উপন্যাস বিশ্ব সম্প্রদায়কে আজীবন মুক্তির পথে অবিচল রাখবে। তিনি ইসলামী সঙ্গীতের পাশাপাশি একাধারে শ্যামা সঙ্গীত রচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে একইভাবে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। অতল শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন জাতীয় পার্টি  চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর