ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১০ টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব। এবার দিয়ে মোট তিনবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শাখরুল কবির খান জানান, মির্জা ফখরুল সোমবার দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন। তার করোনার চারটি টিকা দেওয়া আছে বলেও উল্লেখ করেন তিনি।