শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় বিদেশী মদসহ গ্রেফতার দুই

    পাইকগাছা, খুলনা প্রতিনিধিপ

    ২৩ মে, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন

    পাইকগাছায় বিদেশী মদসহ গ্রেফতার দুই

    পাইকগাছায় হারবাল,ইউনানী ঔষধ ব্যবসার অন্তরালে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এক ঔষধ ব্যাবসায়ী। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ পৌর সদরের প্রাণ কেন্দ্রে তফেল ঔষধালয় নামক প্রতিষ্ঠান থেকে হাকিম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী (৩০) ও পৌরসভার মৃতঃ বারেক শেখের ছেলে রেজাউল ওরফে ছাদেক শেখ (  বাবু )  নামে এক কর্মচারীকে বিদেশী মদসহ আটক করে। আটককৃতদের সোমবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি  )  মোঃ রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। প্রায় দুই মাস ধরে তারা পুলিশি নজরদারিতে ছিল এবং রোববার গোপন সংবাদের ভিত্তিতে মদ সহ তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাদের কে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর