শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কে শাকদহ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৩ মে, ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কে শাকদহ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

    গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কের শাকদহ সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়েছে।

    সোমবার (২২ মে) দুপুরে গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খালিদ আহম্মেদ চৌধুরী তুহিন,ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার,ফুলবাড়ি  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুনির্লল দেব গুল্টু,জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য নুরজাহান বেগম, ভেলামারী বোগদহ উচ্চ ম্যাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আফরোজা খাতুন সুইটি,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন,পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক নুরনবী সরকার নান্নু, উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আতোয়ার হোসেন আতিকসহ নেতৃবৃন্দ।

    সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কে ফুলবাড়ি ইউনিয়নের শাকদহ নামক স্থানে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৩ মে, ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ন