শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ মে, ২০২৩ ০৭:২৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

    পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ  উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, ই-নামজারীর সরলীকৃত ধাপ সহ সকল ধরনের ভূমি সেবা  দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার।

    এ সময় ভান্ডারিয়ার ভেরি বাঁধ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ২৩ জনকে ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৬৮ টাকার চেক বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর