শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ মে, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ন

    শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

    সারাদেশের মতো পিরোজপুরে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ (২২মে ) সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহীর বিএনপির আহবায়ক চাঁদ মিয়া গ্রেফতারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

    জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সাংসদ  আলহাজ্ব এ কে এম এ আউয়াল এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

    এ সময়ে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, কানাইলাল বিশ্বাস, যুবলীগ সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি  কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর