শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশলের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ মে, ২০২৩ ০৯:৪৮ পূর্বাহ্ন

    পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশলের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ

    পিরোজপুরে জনস্বাস্থ্য প্রকৌশলের টেন্ডার নিয়ে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আবু সালেহ এক ঠিকাদার।

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এমএম ট্রেডার্স এর প্রোপ্রাইটর মোঃ আবু সালেহ লিখিত অভিযোগ করেন, ইজিপি সিস্টেমের মাধ্যমে গত ১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ ৭৯২৯৩৮, ৭৯৪১৬০, ৭৯৫৬৯৮, ৭৯৬৪৪৭ এবং ৭৯৬৫১২ আইডিতে টেন্ডার আহবান করা হয়। এরপর পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মোঃ মঈনুদ্দীন আহমেদ অর্থনৈতিক সুবিধা নিয়ে তার পছন্দের দুই ঠিকাদার মঠবাড়িয়া উপজেলার ফয়সাল এন্ড নাজমুল হক (জেভি) ও বাগেরহাটের মেসার্স রহমত ট্রেডার্স কে কাজ পাইয়ে দেওয়ার জন্য একক কাজের অভিজ্ঞতা সনদপত্রের মূল্য তিন বার পরিবর্তন করেন। এজন্য তৃতীয়বার টেন্ডারে অংশগ্রহনের জন্য কাজের অভিজ্ঞতার ধরণও পরিবর্তন করে দেন।

    এছাড়া তাদেরকে সর্বনি¤œ দরদাতা হিসেবে টেন্ডার দাখিলের জন্য সহযোগীতা করেন নির্বাহী প্রকৌশলী। তার সহযোগীতায় দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫ হাজার রেইন ওয়াটার হার্ভেস্টিং ইউনিট স্থাপনের কাজ দেওয়া হয়েছে। মোঃ আবু সালেহ আরো অভিযোগ করেন, প্রায় ২৫ কোটি টাকা মূল্যের কাজের শতকরা ৪ ভাগ টাকা উৎকোচ হিসেবে গ্রহন করেছেন নির্বাহী প্রকৌশলী ।

    টেন্ডার নিয়ে এমএম ট্রেডার্স এর প্রোপ্রাইটর মোঃ আবু সালেহর লিখিত অভিযোগের বিষয়ে পিরোজপুর জনস্বাস্ব্য বিভাগের প্রকৌশলী মোঃ মঈনুদ্দীন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ বিষয়ে ফোনে তো কথা বলা যায় না। সময় করে একদিন অফিসে আসেন,তখন সামনা সামনি বলবো, আমি এখন গাড়িতে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর