শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছার মধুমিতা পার্কের অবৈধ স্হাপনা উচ্ছেদ

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ২১ মে, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

    পাইকগাছার মধুমিতা পার্কের অবৈধ স্হাপনা উচ্ছেদ

    খুলনা জেলা পরিষদের মালিকানাধীন পাইকগাছা পৌরসভার মধুমিতা পার্কের অবৈধ স্থাপনা ১৮ বছর পর উচ্চ আদালতের আদেশে উচ্ছেদ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিনের উপস্থিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

    জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের রীট মামলা নং ৩৫৯০/২০০৫ ও কন্টেম পিটিশন নং ১০২/২২ মোতাবেক শনিবার(২০মে) দুপুরে আদালতের আদেশ কার্যকর করা হয়।  এসময় ৩০ টি পাকা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। ১৯৮০ সালে  মধুমিতা পার্ক প্রতিষ্ঠিত হয়।২০০৪ সালে একশ্রেণির লোক পার্কের জায়গা দখল করে পাকা স্থাপনা করতে থাকলে এর প্রতিবাদে গঠিত হয় মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি।  এ ব্যাপারে দখলবাজী বন্ধ না হওয়ায় সহকারি জর্জ আদালত পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত ও দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে  মামলা করা হলে বিজ্ঞ আদালত  নিষেধাজ্ঞা প্রদান করেন।

    এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকলে সংরক্ষণ কমিটি ২০০৫ সালে মহামান্য হাইকোর্টে ৩৫৯০/০৫ রিট পিটিশন  করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে ২০০৫সালের ২৪মে মধুমিতা পার্কের অভ্যন্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ দেন। এরপরও অদ্যাবধি সকল কর্মকান্ড অব্যাহত থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে  ১০২/২২ কন্টেম পিটিশন হলে শুনানি অন্তে গত  ১৩ মার্চ মহামান্য হাইকোর্ট মামলার বিবাদীদেরকে  ২০দিনের মধ্যে সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পার্কটিকে পূর্বের অবস্হায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন।

    এ বিষয়ে মধুমিতা পার্ক সংরক্ষন কমিটির প্রধান উপদেষ্টা জ্যৈষ্ঠ আইনজীবী এ্যাড.  জি,এ সবুর ও পার্ক সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. এফ,এম,এ রাজ্জাক বলেন,দেরিতে হলেও পার্কের জায়গা দখল মুক্ত হওয়ায় আমরা সহ পৌরবাসি খুশি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর