শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় পৌর বিএনপির আহবায়ক সহ ৭ আসামি গ্রেফতার

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ২১ মে, ২০২৩ ০৮:২২ পূর্বাহ্ন

    পাইকগাছায় পৌর বিএনপির আহবায়ক সহ ৭ আসামি গ্রেফতার

    পাইকগাছায় পৌর বিএনপির আহবায়ক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামাত বিএনপির ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর রাড়ুলী ইউনিয়নের নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে রাশেদ বিশ্বাস(৩৮), সোলাদানা ইউনিয়নে বয়রঝাপা গ্রামের নূর ইসলাম মোড়লের ছেলে তরিকুল ইসলাম, গড়ুইখালী ইউনিয়নের বাঁশাখালী গ্রামের সোনাই গাজীর ছেলে মফিজুল ইসলাম টাকু,(৪৫), একই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জালাল উদ্দীনের ছেলে রানা মোড়ল(৩৫), হাফিজুর রহমানের ছেলে ইমরান হোসেন(৩২), কপিলমুনি ইউনিয়নের শেখ আবুল কাশেমের ছেলে শেখ ইমাদুল ইসলাম।

    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালের রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর রাতে পরিত্যক্ত রাইচ মিলে সরকার বিরোধী নাশকতা চালানোর জন্য পরিকল্পনা করছিল। এ সময় পুলিশের অভিযানে নাশকতা করার সরঞ্জাম সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওই সময় ৬০/৭০ জনের নামে মামলা হয়।

    এ মামলায় আসামিরা পালাতক ছিলো। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর