শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২১ মে, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে সহপাঠীর ছুরিকাঘাতে আবদুর রহমান উনাল (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। শুক্রবার বিকেলে উপজেলার উজিরপুর পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র উপজেলার উজিরপুর ইউনিয়নের চামাপাড়া গ্রামের সাইদুর আলীর ছেলে ও  সোভান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, একই ক্লাসে পড়াশোনা করে উনাল ও রাসেল। ক্রিকেট খেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিকেলে পদ্মার চরে খেলতে গেলে উনালের মাথায় চাকু দেয় রাসেল। পরে আহত উনালকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে স্থানীয়রা।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহিল বাকি বলেন, মাথায় জখম নিয়ে ছেলেটি হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাথায় সেলাই ও ব্যান্ডেজ করা হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ মে, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন