শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে কঙ্কাল চুরির আতংক ৭টি কবর থেকে কঙ্কাল চুরি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ মে, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে কঙ্কাল চুরির আতংক ৭টি কবর থেকে কঙ্কাল চুরি

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কঙ্কাল চুরির আতংক বিরাজ করছে। সাতটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের বক্সিচর (উত্তরপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    শনিবার (২০ মে) ঘটনাটি জানাজানি হয়। বক্সিচর গ্রামের বাসিন্দারা জানান, (শনিবার) সকালে পুরাতন একটি কবর খনন অবস্থায় দেখতে পান তারা। এরপর আরো ৬টি পুরাতন কবর একই অবস্থা দেখতে পান তারা। তখন সবাই আশঙ্কা করেন কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে।

    স্থানীয়রা জানান, গভীর রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির পরেই কবর থেকে কঙ্কাল গুলো চুরি হয়েছে বলে ধারণা তাদের। এলাকাবাসী আরও জানান,যে কবর গুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে সে গুলোর প্রত্যেকটি কবরের বয়স প্রায় দুই থেকে তিন বছর। পুরাতন কবর থেকে কঙ্কাল গুলো চুরি করা হয়েছে।কঙ্কাল চুরির সাথে জরিত সকলকে আইনের আওতায় আনার দাবি স্থানীয় এলাকাবাসীর।

    এ বিষয়ে কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌকির হাসান রচি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বিষয়টি তিনি থানায় জানিয়েছেন।

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ঘটনাটি লোকমুখে জানতে পেরেছি। তদন্ত করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এবং এর সাথে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ মে, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন