শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    রাজবাড়ী প্রতিনিধি

    ২০ মে, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ন

    রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আজ  (২০ মে) বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে শান্তি সমাবেশ করা হয়েছে।

    এ উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন ও শান্তি সমাবেশ করা হয়েছে। পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা যুবমহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    শান্তি সমাবেশ সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিএনপি আবার দেশটাকে অস্থিতিশীলতা করতে পায়তারা করছে। তারা ধ্বংসের আন্দোলন শুরু করেছে। আমাদের নেতাকর্মীদের কর্মসুচীতে আসতে বাধা প্রদান করেছে। মারপিট করেছে, মোটর সাইকেল ভাংচুর করেছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান তিনি।

    অপর দিকে, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু দাবী করেছেন, ছাত্রলীগ ও যুব লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দিতে আসার সময় সাবেক বিএনপির সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়ির সামনে আসলে তারা হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে, পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর