শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, নোয়াখালী থেকে ধর্ষক গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ মে, ২০২৩ ০৭:৪১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, নোয়াখালী থেকে ধর্ষক গ্রেফতার

    গাইবান্ধায় মানসিক প্রতিবন্ধী কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে সাগর চন্দ্র (৩৫) কর্তৃক ধর্ষণ ঘটনায় নোয়াখালির চাটখিল এলাকা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৩ এর সদস্য।

    বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান গাইবান্ধা র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার এ কে এম আসিফ উদ দৌলা।

    সংবাদ সম্মেলনে র‍্যাব কমান্ডার জানান-গত (১৮ই এপ্রিল) সকাল ১০টায় ধর্ষনের শিকার মানসিক প্রতিবন্ধী কিশোরী বাড়ির পিছনে গাছের নার্সারিতে খেলা করার জন্য গেলে আসামী সাগর চন্দ্র (৩৫) ভিকটিমকে মেহেদী কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার কাশদহ সাকিনস্থ গাছের নার্সারী বাগানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষন করার সময় মানসিক প্রতিবন্ধীর চিৎকারে আত্বীয় স্বজনরা শুনতে পেয়ে ধর্ষক সাগর চন্দ্রকে ধরতে গেলে সেখানে আসার আগেই পালিয়ে যায়।

    গত (২৭ এপ্রিল) ভিকটিমের মা গাইবান্ধা জেলা সদর থানায় বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩২ তারিখ-২৭/০৪/২০২৩

    এরই ধারাবাহিকতায় (১৭ মে) র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত ধর্ষন মামলার এজাহার নামীয় প্রধান আসামী সাগর চন্দ্রকে নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায় অবস্থান করছে অতপর ফোর্সসহ রাত ৮টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার কাশদহ গ্রামের মৃত ঝরু রাম চন্দ্রের পুত্র ধর্ষক সাগর চন্দ্রকে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত আসামী স্বীকার করে দীর্ঘদিন যাবৎ আত্বগোপন করে বারবার তার অবস্থান পরিবর্তন করত।আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন- র‍্যাব ১৩ গাইবান্ধার সিনিয়র ডিএডি জাকির হোসেন, র‍্যাব এর গোয়েন্দা বিভাগের ডিএডি মাজেদুর রহমান সহ অনেকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ মে, ২০২৩ ০৭:৪১ পূর্বাহ্ন