শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি গোবিন্দগঞ্জে বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ মে, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি গোবিন্দগঞ্জে বিক্ষোভ

    সাঁওতাল হত্যামামলার বিচার কার্যক্রম দ্রুত করার দাবিতে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভ’মি উদ্ধার সংগ্রাম কমিটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল বের করে। গোবিন্দগঞ্জ চৌকি আদালতে সাঁওতালদের পক্ষে দায়ের করা  ৫৬০/১৬  নং মামলার দিন ধার্য্য ছিল। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান অধিকতর শুনানীর জন্য পুনঃরায় এই মামলার দিন নির্দ্ধারণ করেন।

    এদিকে এই মামলার বিচার কার্য্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি। বিক্ষোভকারীরা শহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করে থানা মোড়ে এসে অবস্থান নেয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন ও থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে সংগঠনের সভাপতি ফিলিমন বাস্কে সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করলে বিক্ষোভকারীরা অবস্থান তুলে নিয়ে স্থান ত্যাগ করে।

    এদিকে বিক্ষোভ চলাকালে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন মামলাটি দীর্ঘদিন যাবত বিচারাধীন রয়েছে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ মে, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন