শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৭ ভারতীয় জাল রুপি-সরঞ্জামসহ শিবগঞ্জের মূলহোতা গ্রেপ্তার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ মে, ২০২৩ ০৭:০০ পূর্বাহ্ন

    ৭ ভারতীয় জাল রুপি-সরঞ্জামসহ শিবগঞ্জের মূলহোতা গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় জাল রুপি ও সরঞ্জামসহ মূলহোতা বশির উদ্দিনকে (৪৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শহরের নেয়ামতনগর এলাকার গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পাকা সড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বশির উদ্দিন ২০১৬ সাল থেকে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত এবং তার নামে এ সংক্রান্ত আরও তিনটি মামলা চলমান রয়েছে। জেলা শহরের একটি নির্জন বাসায় এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পরে তার বাসা তল্লাশি করে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

    র‌্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমা-ার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম। অভিযানে ৭ লাখ ভারতীয় জাল রুপি ছাড়াও বাংলাদেশি ১২ হাজার ৬০ টাকা, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও ৮০০ গ্রাম জাল রুপি তৈরির গাম জব্দ করে র‌্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর