শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নৌকায় ভোট চেয়ে নজরুল ইসলামের গণসংযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ মে, ২০২৩ ০৬:৫৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নৌকায় ভোট চেয়ে নজরুল ইসলামের গণসংযোগ

    বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রুহুল মোড় ও বোগলাউড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।

    এ সময় তিনি বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভার্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবদুল বারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসিকুল ইসলাম আসিকসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর