চলতি মাসের ২৫ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।
প্রতিদিন তারা বিভিন্ন ওয়ার্ডে চালাচ্ছেন নিজ নিজ নির্বাচনি প্রচারণা। প্রতিদিন তারা বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় জনসংযোগ এবং উঠান বৈঠক করছেন। ছুটছেন ভোটারের কাছে। উক্ত নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান ডালিম।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রদল নেতা রাসেল সিকদার, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান খান টুবুল। এছাড়াও হাতপাখা প্রতীকে মাঠে রয়েছেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেতা মুফতি এযায খান। সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচনের জয়ের ব্যাপারে সব প্রার্থী আশাবাদী।