এবার হতদরিদ্রকে ঘর নির্মাণ করে দিলেন ইউপি চেয়ারম্যান তুহিন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন

এবার হতদরিদ্রকে ঘর নির্মাণ করে দিলেন ইউপি চেয়ারম্যান তুহিন

এবার হতদরিদ্র এক ব্যক্তির বসত ঘর নির্মাণ করে দিয়ে মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাইকগাছার লস্কর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। তিনি উপজেলার কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে নিরাপদ মন্ডলের একটি বসত ঘর নির্মাণ করে দেন।


গত বুধবার সন্ধ্যায় বাড়িতে গিয়ে নবনির্মিত ঘরটি হতদরিদ্র নিরাপদ মন্ডলের নিকট হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা বিভ‚তি ভ‚ষন সানা, প্রশান্ত মন্ডল, দীপক মন্ডল, বিরাম মন্ডল ও উজ্জ্বল মন্ডল।


উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সহ বিভিন্ন ধরণের মানবিক কাজ করে আসছেন। এদিকে নতুন ঘর পেয়ে ইউপি চেয়ারম্যান তুহিন এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে হতদরিদ্র নিরাপদ মন্ডল।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৩১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৩১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৩১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন