২৫ মে দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা ২৮ মে

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

২৫ মে দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা ২৮ মে

 মাদ্রাসা শিক্ষা বোর্ডের আগামী ২৫ মে অনুষ্ঠেয় উচ্চতর গণিতের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, "আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিতের পরীক্ষা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।"

বোর্ড এর আগে ঘূর্ণিঝড় 'মোখা'-এর কারণে ১৪ মে তারিখে নির্ধারিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইংরেজি প্রথম পত্র ও উচ্চতর গণিতের স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৯ মে, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৯ মে, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন