শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে চালকলের গুদামঘরে আগুন লেগে ১২শ’ মণ ধান পুড়ে ছাই

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ মে, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে চালকলের গুদামঘরে আগুন লেগে ১২শ’ মণ ধান পুড়ে ছাই

    গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে গুদামের কয়েকটি কক্ষে রক্ষিত ধান ছাড়াও চাউলকলের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন চাউলকলের মালিক।

    জানা গেছে,  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর এলাকার সততা চাউলকলের মূল গুদামের বাইরে অস্থায়ী কয়েকটি ঘরে চলতি মৌসুমে চাউল উৎপাদনের জন্য অতিরিক্ত ১ হাজার ২শ’ মণ ধান মজুদ ছিল। গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে একটি গুদামে আগুন ধরে যায়। এ সময় শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করেন। পরে পাশ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি কক্ষে রক্ষিত ১২শ’ মণ ধানসহ চাউলকলের বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সততা চাউলকলের মালিক তহমিনা বেগম।

    সোনাতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রউফ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।




    সারাদেশ - এর আরো খবর