শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৭ মে, ২০২৩ ০৭:৫৮ অপরাহ্ন

    গাইবান্ধায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

    আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

    জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সিদ্দিকুল ইসলাম রিপু, যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা, মোশাররফ হোসেন দুলাল, রেজাউল করিম রেজা, ওমর ফারুক রুবেল, শফিকুল ইসলাম শফি, গোলাম সরওয়ার, আশরাফ সিদ্দিকী, সুজন মিয়া, লুদমিলা পারভিন ছন্দা, হায়দার আলী, দীপক কুমার পাল, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, শহিদুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ আকন্দ, নাহিদ ফারজানা শিমুল, আসিব সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন কাজী শামসুল আলম।

    পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা সহ ১৫ আগষ্টে শাহাদৎ বরণকারী সকল শহীদ এবং দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর