শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিএনপি নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে : তোফায়েল আহমেদ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২৩ ০৭:৩৪ অপরাহ্ন

    বিএনপি নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে : তোফায়েল আহমেদ

    আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

    তিনি বলেন, নির্বাচন বর্জন করলে দল হিসাবে বিএনপি আর টিকবেনা। তারা ভোট বর্জন করলে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকবেনা। দেশের মানুষ ভোট দেবে।

    তোফায়েল আহমেদ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

    তিনি বলেন, ১৯৮১ সালের আজকের এই দিনে বাংলার মাটিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর জেষ্ঠ্যা কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।

    তোফায়েল বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হবেনা, এই ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছিলো জেনারেল জিয়াউর রহমান। ৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কালো আইনকে বাতিল করে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রসস্থ করেছি। পরবর্তিকালে বঙ্গবন্ধু হত্যার বিচার করে, যারা খুনি তাদের ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছে।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসতে পারে সেজন্য অনেক চেষ্টা হয়েছিলো। আমরা শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি। সেদিন খুব ঝড়-বৃষ্টি ছিলো। আমরা স্লোগান দিয়েছিলাম ঝড়-বৃষ্টি আধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। মৃত্যুর দিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সাথে থাকবো।

    বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল বলেন, আজকে গ্রাম শহরসহ ঘরে ঘরে বিদ্যুৎ। রাস্তা-ঘাট, পুল-কালভার্ট সব কিছুতেই বাংলাদেশ উন্নত। আজকে আমরা এই ভোলাকে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করেছি। এর সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

    জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর