শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ শীর্ষক মতবিনিময়

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ মে, ২০২৩ ০২:০০ অপরাহ্ন

    শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ শীর্ষক মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমূখ। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদসহ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, গত ২৫ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) এম ইদ্রিস সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়নের জন্য আবেদনের নমুনা কপি প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় উপজেলার প্রয়াত ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়নে সকলের সহযোগিতায় কামনা করেন বক্তারা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর