শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৪দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২৩ ০৮:১১ পূর্বাহ্ন

    ব্রাহ্মণবাড়িয়ায় ৪দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

    জেলার আশুগঞ্জ নদী-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক থেকে স্থানান্তর করা গ্যাসের পাইপলাইনে ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


    মঙ্গলবার ১৬ মে থেকে  ১৯  মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত এলাকার গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন না।

    মঙ্গলবার সকাল ৬টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

    এই ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী  মো. আক্তারুজ্জামান জানান, চারলেন মহাসড়কের মধ্যে কিছু জায়গায় গ্যাসের ডিস্ট্রিবিউশন পাইপলাইন পড়েছে। সেই পাইপলাইন মহাসড়ক থেকে সরিয়ে নতুন করে নিরাপদ স্থানে স্থাপন করা হয়েছে। নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং গ্রাহকদের নতুন লাইনে স্থানান্তর করার জন্য ৪ দিন গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে ১৯  মে’র আগেই গ্যাস সরবরাহ শুরুর  চেষ্টা করা হবে বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর