শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ী পৌরশহরে অগ্নিকান্ডে ৫ গরু পুড়ে ছাই

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ মে, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ন

    পলাশবাড়ী পৌরশহরে অগ্নিকান্ডে ৫ গরু পুড়ে ছাই

    গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অগ্নিকান্ডে গোয়ালঘর ভস্মিভূতের ঘটনায় ৫ গরু পুড়ে ছাই হয়েছে। আকস্মিক অগ্নিকান্ডে পরিবারটির অন্ততঃ কয়েক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

    জানা গেছে, রোববার (১৪ মে) পৌরশহরের কালুগাড়ী গ্রামে শাহানুর মিয়া অন্যান্যদিনের ন্যায় রাতের খাবার শেষে স্বপরিবারে ঘুমিয়ে পড়েন।

    এদিকে; গভীর রাত ২টার দিকে গোয়ালঘরে মশা নিধনে ধোঁয়া দেয়ার জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বলন্ত আগুনের দাউ-দাউ লেলিহান শিখা দ্রæত গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে ৫টি গরু নিমিষেই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যায়।

    এলাকাবাসীরা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গরুসহ গোয়ালঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫টি গরুসহ গোটা গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

    পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুহাম্মদ মশিউর রহমান জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি নিরুপন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সম্ভাব্য সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।




    সারাদেশ - এর আরো খবর