শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ মে, ২০২৩ ০৯:৫৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ৩'শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ট্যাব বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ।

    এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির মেধা ক্রমানুসারে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর