শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ মে, ২০২৩ ০৯:৫৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মিলন আলী (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের জামিরুল ইসলাম ধুইনার ছেলে। সোমবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই কিশোরীর পিতা মোজাহার আলী বাদি হয়ে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। গত পহেলা মে রাতে শাহাবাজপুর ইউনিয়নের সন্নাসী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ধর্ষণের ঘটনা ঘটে।

    শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর পিতা থানায় মামলা করলে সোমবার অভিযান চালিয়ে আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর