গাইবান্ধায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা

গাইবান্ধা প্রতিনিধি

১৫ মে, ২০২৩ ০৭:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা

গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে (১৪ মে) রোববার মাস্টার প্যারেড, ড্রিলসেডে কল্যাণ প্যারেড অনুষ্ঠিত  হয়েছে। উক্ত মাস্টার প্যারেডের সালাম গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলা পুলিশ পরিবারের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন।

প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে।সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।

পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলসেডে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারও কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) ও অন্যান পুলিশ অফিসারবৃন্দ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ মে, ২০২৩ ০৭:৩৮ পূর্বাহ্ন