শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

    ১৪ মে, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ন

    নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মে) বিকেলে লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এর আগে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হাজার হাজার সাধারণ জনগণ ও নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং অনেকেই লিয়াকত হোসেন খোকার হাতধরে জাতীয় পার্টিতে যোগদান করেন।

    কর্মী সম্মেলনে নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলামের সভাপতিত্বে সাবেক  মেম্বার আনোয়ার হোসেনের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, উপজেলা জাতীয় যুব সংহতির কাজী নাজমুল ইসলাম লিটু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, ইউনিয়ন জাতীয় পার্টির  সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুর প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর